প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা বেগম। সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি অনিতা রানী দাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা, রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লীনা হক, সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা পারভীন প্রমুখ। কণ্ঠভোটে নিষ্কৃতি দাস সভাপতি ও জয়নব বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।