ত্রিশাল ও সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত দুই দিনে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ছয়জন।গত রোববার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও চারজন। নিহত ব্যক্তিরা হলেন: পিকআপের যাত্রী শাহ জামান (২৫) ও নাজমুল (২৫)। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অন্যদিকে, গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাসিরনগর সড়কের কালিকচ্ছ বাজারে বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাকটরের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার বড় দেওয়ানপাড়ার মো. নাদিম ঠাকুর (২০)।