ত্রিশালে আ.লীগের আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার পর ৮০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় সাংসদ রেজা আলীকে আহ্বায়ক করা হয়েছে।এ ছাড়া যুগ্ম আহ্বায়কেরা হলেন শামছুদ্দিন তালুকদার, শোভা মিয়া আকন্দ, আবুল মনসুর মাস্টার, জিয়াউল হক, মো. শহীদুল্লাহ, মেজবাহ উদ্দিন ও আশরাফুল ইসলাম। কমিটিতে উল্লেখযোগ্য সদস্যরা হচ্ছেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুহুল আমীন মাদানী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহাম্মদ আলী আকন্দ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ।১২ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার এই কমিটি অনুমোদন করেন।