ত্রিশালে আ.লীগের ৫৬ নেতা-কর্মীর পদত্যাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার রাতে সাংসদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভা চলাকালে দুই পক্ষের সংঘর্ষের জের ধরে স্থানীয় সাংসদের অনুসারীরা গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারের কাছে গণপদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাংসদ রেজা আলী। ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, পৌর মেয়র এ বি এম আনিসুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আবদুল মতিন সরকার বলেন, ‘পদত্যাগপত্র আমার হাতে আসেনি। তবে পদত্যাগের বিষয়টি সত্য।পৌর মেয়র এ বি এম আনিসুজ্জামান জানান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।এ ব্যাপারে সাংসদ রেজা আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ৫৬ জন নেতা-কর্মী পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ঘটনা সত্য।