ত্রিশালে কলেজ শিক্ষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় গতকাল বুধবার ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শামীম মিয়া (৩২) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মুজিবর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সাইনবোর্ড এলাকায় শামীমের মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি ভালুকা উপজেলার ধলিয়া কলেজের প্রভাষক ছিলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।