ত্রিশালে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গৃহবধূর স্বামী আবু তাহের ও খালা খোদেজা বেগমকে আটক করেও ছেড়ে দিয়েছে। উপজেলার সানকিভাঙ্গা গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।নিহত সাজেদার বাবা আবদুল আলী বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমাদের জানানো হয়েছে, রান্না করতে গিয়ে আগুনে পুড়ে সামান্য আহত হয়েছে। লাশ দেখে মনে হয়, কয়েক দিন আগে তাকে মারা হয়েছে।’অভিযুক্ত স্বামী আবু তাহের জানান, ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। সন্ধ্যার পর বাড়ি এসে জানতে পারেন, তাঁর স্ত্রী আগুনে পুড়েছেন।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, আগুনে পুড়ে মারা গেছে। তাকে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে। হত্যা হলে হত্যা মামলা হবে।