ত্রিশালে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে গতকাল মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে মর্জিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী নাসির উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) বদরুল আলম খান জানান, নিহত গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হবে।