ত্রিশালে ছাত্রলীগ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পদত্যাগ করেছেন। কয়েক দিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিলেও গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম পারভেজ। পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা বলা হলেও তিনি অভ্যন্তরীণ কোন্দলের কারণে পদত্যাগ করেছেন বলে একাধিক সূত্র জানায়।মাহবুবুল আলম জানান, কেউ পদত্যাগ করলে কিছু করার নেই। তাঁর জন্য সংগঠন থেমে থাকবে না। এদিকে ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক কায়কোবাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।