ত্রিশালে জেএসসির প্রশ্নপত্র ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা আগেই প্রশ্ন পেয়েছে। প্রশ্নগুলো হুবহু কমনও পড়েছে। গণিত ও ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নও তাদের কাছে আছে। অন্যগুলোও পাওয়া যাবে।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা সদরের ফটোকপির দোকানে হাতে লেখা এসব প্রশ্নের সেট পাওয়া যাচ্ছে। প্রতি সেট প্রশ্ন পাঁচ শ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘প্রশ্ন ফাঁস হওয়ায় আমি লজ্জাবোধ করছি। তবুও পাঁচ শ টাকায় এক সেট প্রশ্নপত্র কিনেছি। উপায় নেই, ছেলের রেজাল্ট ভালো করাতে হবে।’ইউএনও  নাসিরউদ্দিন জানান, প্রশ্নপত্র ফাঁস হয়েছে শুনেছি।