ত্রিশালে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে গতকাল সোমবার সকালে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন পাঁচ ঘণ্টা ত্রিশাল-কালিরবাজার সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী, পরিবার ও ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে ত্রিশাল-কালিরবাজার সড়কের কাঁঠালবাজার নামক স্থানে ট্রাকচাপায় তমিজ উদ্দিনের মেয়ে শিরিন আক্তার (৭) নিহত হয়। সে আনন্দ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন দুপুর ১১টা পর্যন্ত ত্রিশাল-কালিরবাজার সড়ক অবরোধ করে রাখেন। পরে ত্রিশাল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।