প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে গত শুক্রবার মধ্যরাতে ট্রান্সফরমার চুরির ঘটনায় তিনটি মামলা হয়েছে। গণপিটুনিতে নিহত চারজনের মধ্যে অজ্ঞাতনামা তিনজনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে ট্রান্সফরমার চুরির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে এ চক্রটি শতাধিক ট্রান্সফরমার চুরি করার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিগগির অভিযান চালানো হবে। ওসি ফিরোজ তালুকদার আরও জানান, ওই ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে ট্রান্সফরমার চুরির অভিযোগে ত্রিশাল বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী জাহাঙ্গীর কবির বাদী হয়ে একটি, সরকারি কাজে বাধাদান, পুলিশের গাড়ি ভাঙচুর ও দুই পুলিশকে আহত করায় একটি এবং গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।