ত্রিশালে ট্রেনের ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এঁদের মধ্যে একজনের বয়স ২৮ ও অপরজনের ৪৫ বছর।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি কমিউটার ট্রেন গত বুধবার রাত পৌনে নয়টার দিকে ত্রিশাল উপজেলার আহমেদবাড়ী ও আউয়ালিয়ানগরের মাঝামাঝি এলাকায় পৌঁছে। এ সময় সেখানে ঝুলে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ওই ট্রেনের ছাদের কয়েকজন যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও অপর দুজন আহত হন। পুলিশ আহত ব্যক্তিদেরও শনাক্ত করতে পারেনি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলোচনা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গাছের ডালের সঙ্গে ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হতে পারে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল আহাদ খান বলেন, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।