ত্রিশালে নজরুল মেলার সময় দুই দিন বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তী উপলক্ষে ত্রিশালে নজরুল মেলার মেয়াদ এলাকাবাসীর চাপের মুখে দুই দিন বাড়িয়েছে প্রশাসন। এদিকে নজরুল কলেজ ও নজরুল একাডেমী মাঠে মেলা বসায় কলেজ থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সরিয়ে নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেলার সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
মেলার ইজারাদার রাজীব পারভেজ জানান, সোমবার ছিল তিন দিনের মেলার সমাপনী দিন। সারা রাত মেলা চলার পরও ক্রেতাদের ভিড় ছিল। এ অবস্থায় উপজেলা প্রশাসন মঙ্গল ও বুধবার মেলার সময় বাড়িয়ে দেয়।