ত্রিশালে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে আজ শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় চারজন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার বাবুপুর গ্রামের আবুল কালাম (৬৫) ও তাঁর ছেলে আবুল কাসেম (৩২)।
ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, উপজেলার বাবুপুর গ্রামে সূর্যেত আলীর সঙ্গে আবুল কালামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে কালাম ও তাঁর ছেলে কাসেমের মৃত্যু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়া দুই পক্ষ সম্পর্কে মামা-ভাগনে। ওয়ারিশি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল।
এএসআই শামীম আহমেদ জানান, আহত রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম ও রাসেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।