ত্রিশালে বিদ্যুতের দাবিতে প্রকৌশলীর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে আবাসিক প্রকৌশলী তহুর উদ্দিনের কার্যালয় ঘেরাও করে তাঁকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, ত্রিশাল পৌরসভার তিনটি ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহকারী ২০০ কেভির ট্রান্সফরমারটি গত ২৫ মে বিকল হয়। এক দিন পর একটি নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়। বিকল হওয়া ট্রান্সফরমারটি মেরামত করে কর্তৃপক্ষ ৩১ মে আবার স্থাপন করে। মাত্র দেড় ঘণ্টা পর আবার সেটি বিকল হয়ে যায়। এরপর ২০ দিন ধরে ওই তিনটি ওয়ার্ড বিদ্যুৎহীন রয়েছে। গতকাল সকালে বিক্ষুব্ধ জনতা আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে তাঁকে লাঞ্ছিত করে।