ত্রিশালে বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিস ও সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে ময়মনসিংহের ত্রিশালের কৃষকেরা গতকাল রোববার উপজেলা বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। একই সঙ্গে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে শতাধিক গাড়ি আটকা পড়ে।কৃষকেরা অভিযোগ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তিন ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। বিদ্যুতের অভাবে তাঁরা জমিতে সেচ দিতে পারছেন না। এতে বোরো ফসল মরে যাচ্ছে। তাই বিদ্যুতের দাবিতে কৃষকেরা ত্রিশাল বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর পুলিশ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে অনুরোধ জানায় এবং বিষয়টি উপজেলা পরিষদকে জানানোর কথা বলে। এরপর কৃষকেরা মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। ওই কর্মকর্তা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে তাঁরা সঞ্চারকলিপি দিয়ে ফিরে যান। সত্ররপাড়া গ্রামের জয়নাল আবেদীন নামের একজন কৃষক বিদ্যুতের জন্য পানির অভাব হলে ত্রিশালের সব কৃষককে নিয়ে আবারও কঠোর আন্দোলন করার হুমকি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিদ্যুৎ ঘাটতির কারণে সবারই সমস্যা হচ্ছে। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, কৃষকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।