ত্রিশালে বিদ্যুৎ অফিস ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকার বাসিন্দারা বিদ্যুতের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ অফিস ঘেরাও করে কর্মচারীদের তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মচারীদের উদ্ধার করে।এলাকাবাসী জানান, ত্রিশাল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ট্রান্সফরমারটি ১১ অক্টোবর বিকল হয়ে যায়। এলাকাবাসী বারবার তাগাদা দিয়েও এটি মেরামত বা প্রতিস্থাপন করাতে পারেনি। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ে। বিদ্যুৎ না থাকায় এলাকায় পানিসংকটও দেখা দেয়। পরে বাধ্য হয়ে ওয়ার্ডের বাসিন্দারা বিদ্যুৎ অফিস ঘেরাও করে। জানতে চাইলে বিদ্যুৎ অফিসের সহকারী নজরুল ইসলাম জানান, ট্রান্সফরমারটি দ্রুত মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে অফিসের ভেতর আটকে থাকা কর্মচারীদের উদ্ধার করে।