ত্রিশালে বিমানবন্দর স্থাপনের ঘোষণা বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ উন্নয়ন পরিষদের উদ্যোগে ময়মনসিংহ শহরে বিশাল মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ উন্নয়ন পরিষদের আহ্বায়ক স্বপন সরকার এবং সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাদিক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান খোকন প্রমুখ।বক্তারা বলেন, কারিগরি সমীক্ষা শেষ হওয়ার পরও ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত বিমানবন্দর স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রী কর্তৃক এখন পর্যন্ত দেওয়া হয়নি। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যা কাম্য নয়।