ত্রিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে গতকাল রোববার রাত আটটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। বৃদ্ধ মরগম আলীর (৭০) বাড়ি রায়মনি গ্রামে। তিনি একজন কৃষক ও ব্যবসায়ী।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, কাশিগঞ্জ বাজার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রায়মনির বাড়ির উদ্দেশে রওনা হন মরগম আলী। দুর্বৃত্তরা পথরোধ করে তাঁকে কুপিয়ে হত্যা করে নারায়ণপুর হারবার বিলের কাছে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তিনি জানান।