ত্রিশালে স্কুলছাত্রীর লাশ উদ্ধার মা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল সোমবার অষ্টম শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। দিলরুবা খাতুন নামের ওই শিক্ষার্থী চকরামপুর ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ত। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে অন্যের বাড়ি থেকে আটক করা হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ত্রিশালে পাঁচটি হত্যা ও একটি লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত আবুল কালামের মেয়ে দিলরুবা আক্তার (১৪) চকরামপুর ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ত। তাদের বাড়িতে কাকচর গ্রামের সিদ্দিক মেম্বারের ছেলে আলী হোসেন জায়গীর থাকতেন। কয়েক মাস আগে আলী হোসেনকে দিলরুবার সঙ্গে বিয়ে দেবেন এই শর্তে বিদেশে পাঠান দিলরুবার মা সায়দা খাতুন। ১৫ দিন আগে আলী হোসেন বিদেশ থেকে চলে আসেন এবং ওই বাড়িতে থাকতেন। গত শুক্রবার দিলরুবা ও আলী হোসেন বাড়ি থেকে বের হয়ে যান। গতকাল সোমবার সকালে বাড়ির পাশের লেবুবাগানের একটি গর্তে দিলরুবার লাশ পাওয়া যায়।