ত্রিশালে সড়ক দুর্ঘটনায় আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল রোববার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বইলর এলাকায় বেলা তিনটার দিকে ঢাকাগামী মনি-মুক্তা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কম্পক্ষে ২০ জন যাত্রী আহত হয়। কিন্তু দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের ওপর থাকায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রেকার দিয়ে বাস দুটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।