ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৫ জন।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের ভাষ্য, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।