ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সওজের প্রকৌশলী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সড়ক ও জনপদের কনসালটেন্ট আবদুল হালিমের (৪০) মৃত্যু হয়েছে। তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ তদারকির জন্য যাচ্ছিলেন। তিনি ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গাজীপুর জেলায়। অন্যদিকে গতকাল দুপুরে ভালুকা উপজেলায় স্কুলমাঠে খেলার সময় প্রাইভেট কারের চাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খারুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র স্বপন (১০) স্কুলমাঠে খেলা করছিল। সে সময় খেলার মাঠে একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা ট্রমা সেন্টারে আনার পর সে মারা যায়।