ত্রৈমাসিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলিল লেখক সমিতির লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে পাটগ্রাম উপজেলা দলিল লেখক সমিতির সহযোগিতায় স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কার্যালয়ে গতকাল শনিবার ত্রৈমাসিক আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলিল লেখক সমিতির পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি আবদুল কাদের সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক। বক্তব্য দেন সমিতির জেলা শাখার সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক হামিদুল রহমান, যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ। বক্তারা দলিল লেখক সমিতির সাত দফা দাবি আদায়ের জন্য সব সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।