ত্রৈমাসিক 'অপরাধ দর্পণ' প্রকাশিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা পুলিশের সাফল্য এবং সন্ত্রাস ও মাদক দমনে নতুন কিছু উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে ত্রৈমাসিক অপরাধ দর্পণ নামের একটি পত্রিকা প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে পত্রিকাটির প্রথম সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
পত্রিকাটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন এসপি আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম, শিক্ষাবিদ শিবজিত নাগ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পত্রিকার প্রকাশক হিসেবে রয়েছে পাবনা জেলা পুলিশ। পৃষ্ঠপোষকতা করছেন এসপি আলমগীর কবির। উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন সহকারী পুলিশ সুপার লিটন কুমার সাহা, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অপর সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান।