তৎকালীন ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ধর্ষণের পর স্কুলছাত্রী সেঁজুতি আক্তারের আত্মহত্যার ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অতিসত্বর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তদন্তে মামলা নেওয়ার ক্ষেত্রে ওসির গাফিলতি পাওয়া যায়। ওসি সময়মতো মামলা নিলে হয়তো সেঁজুতির আত্মহনন ঠেকানো যেত। গত বছরের ২১ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সেঁজুতি।