তড়িৎ কৌশল বিভাগের প্রকল্প প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ কৌশল বিভাগের দুই দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের নিজস্ব ভবনে এই প্রদর্শনী হয়। জানা যায়, প্রদর্শনীতে তড়িৎ কৌশল বিভাগের ১২০ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ওপর ৬০টি প্রকল্প প্রদর্শন করবেন। এর মধ্যে গতকাল থেকে ৬০ জন শিক্ষার্থীর ৩০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে ডিজিটাল থার্মোমিটার, স্পর্শবিহীন টেকিওমিটার প্রস্তুত, সুপার সেনসেটিভ ইলেকট্রিক ফিল্ড ডিটেকটর, ডুয়েল টোন মাল্টিপল ফ্রিকুয়েন্সি (ডিটিএমএফ) নিয়ন্ত্রিত বাড়ির নিরাপত্তাব্যবস্থা, পাসওয়ার্ড গেট সিস্টেম-বিষয়ক প্রকল্প অন্যতম।