থমকে আছে বিচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার চেষ্টা ও চাঞ্চল্যকর গণহত্যা মামলার বিচার থমকে আছে। সাক্ষীরা হাজির না হওয়ায় ২৬ বছরেও শেষ হয়নি মামলার বিচার।
আজ শুক্রবার সেই গণহত্যার ২৬ বছর পূর্ণ হবে। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি সরকার পতনের ডাকে সমাবেশ হলে তৎকালীন স্বৈরশাসকের নির্দেশে পুলিশ গুলি করলে ২৪ জন নিহত হন। ঘটনার পাঁচ বছর পর মামলা দায়েরকারী অ্যাডভোকেট শহীদুল হুদাও বছর খানেক আগে মারা যান।
নিহত অ্যাথেল গোমেজের কন্যা পাপড়ি গোমেজ জানান, বাবা ডাক শুনতে পাননি তাঁর পিতা। তাঁর জন্মের দুই দিন পরই তাঁর পিতা মারা যান। নির্বিচারে গুলি চালানো পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি চান পাপড়ি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলাটি স্থবির হয়েছিল। সাক্ষীরা হাজির না হওয়ায় বিচার ঝুলে আছে। সাক্ষী হাজির হলে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যেত।
ঘটনার প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট ইব্রাহীম চৌধুরী বাবুল জানান, তৎকালীন প্রেসিডেন্ট এইচ এম এরশাদের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আটদলীয় ঐক্যজোটের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আন্দোলনের ডাক দেন। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি সরকার পতনের ডাক দিয়ে সকালে বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন শেখ হাসিনাসহ অন্য নেতারা।
ওই সময় পুলিশের ওয়াকিটকির মাধ্যমে তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা দায়িত্বরত পুলিশ ফোর্সকে আদেশ দেন ‘যত পারো শোয়াইয়া ফেল, চট্টগ্রামের প্রত্যেকটি হাসপাতাল ভরাইয়া ফেলো।’ এ আদেশের সঙ্গে সঙ্গে মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি করে পুলিশ। এ ঘটনায় ২৪ জন নিহত হয়।