থমকে আছে হলি আর্টিজান
পয়লা জুলাই ২০১৬। দুপুরে ঈদুল ফিতরের আগে আখেরি জুমা অনুষ্ঠিত হয়েছে, দেশ ও মানুষের কল্যাণে হয়েছে মোনাজাত। কয়েক দিন বাদেই আনন্দের ঈদ। সেই রাতে আকস্মিকভাবেই রাজধানীতে ঘটে যায় একটি ভয়াবহ ঘটনা। গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। রাতভর জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি, ৩ জন বাংলাদেশি ও পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হন। হাসপাতালে পরে মারা যান আরও একজন। জঙ্গি হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে রেস্তোরাঁর যে চেহারা দাঁড়িয়েছিল, এখনো সেভাবেই আছে। তদন্তের স্বার্থে হাত দেওয়া হয়নি কোনো কিছুতেই। বাইরে আছে পুলিশের পাহারা। রেস্তোরাঁটির ছবিগুলো গতকাল বৃহস্পতিবার দুপুরে তোলেন আবদুস সালাম

সেদিনের সেই ভয়াবহ হত্যাকাণ্ডের স্মৃতি নিয়ে রেস্তোরাঁটির ধ্বংসস্তূপ এভাবেই পড়ে আছে।

২ জুলাই সকালে সেনাবাহিনীর বিশেষ অভিযানের মধ্য দিয়ে জিম্মি সংকটের অবসান হয়।

জঙ্গি হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে তছনছ হয়ে যায় পুরো রেস্তোরাঁ।

এটি রেস্তোরাঁর নিচতলার একটি কক্ষ, এই কক্ষেও জঙ্গিরা জিম্মি করে রেখেছিল কয়েকজনকে।

তছনছ হয়ে যাওয়া এই কক্ষে যেন থমকে আছে সময়।