থাই ভিসা সহজ করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের অর্থনীতিতে অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পেশাজীবীদের সে দেশে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সেবা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের ইমিগ্রেশন বিভাগের প্রধান পুলিশ মেজর জেনারেল সুপাপোনে অরুণসিতের সঙ্গে তাঁর দপ্তরে এক বৈঠকে ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম এ অনুরোধ জানান। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।