থাই স্পিকারের সঙ্গে সাবের চৌধুরীর সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী থাইল্যান্ডের পার্লামেন্টের স্পিকার প্রমপেচ উইছিতছোলছাইয়ের সঙ্গে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর দপ্তরে দেখা করেছেন। তাঁরা গণতন্ত্রের পথে থাইল্যান্ডের অগ্রগতি এবং আগামী নির্বাচন অনুষ্ঠানে নতুন সংবিধান প্রণয়নের জন্য যে খসড়া তৈরি হয়েছে, তা নিয়ে কথা বলেন।
আইপিইউর সভাপতি বলেন, আইপিইউর সদস্য পার্লামেন্টগুলো নিবিড়ভাবে থাইল্যান্ডের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি খুব দ্রুত নতুন সংবিধান চূড়ান্ত হোক, তা দেখতে চাইছে। থাই স্পিকার আইপিইউর সভাপতিকে আশ্বস্ত করেন যে দ্রুতই দেশের নতুন সংবিধান চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ব্যাপারে পার্লামেন্ট ও সরকার সচেতন রয়েছে।