প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে আটকে পড়া ৪৪ জন বাংলাদেশি গতকাল বুধবার দেশে ফিরেছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ওহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, রাত আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত কয়েক মাসে মোট ১৮৯ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় তাঁদের বেশির ভাগ আটক হন।