থাইল্যান্ড থেকে ৪৭ বাংলাদেশি ফিরছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ড থেকে ৪৭ জন বাংলাদেশি আজ সোমবার সন্ধ্যায় দেশে ফিরছেন। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আজ সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে ৪৭ জন বাংলাদেশিকে বহন করা বিমান হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাঁরা সোয়া ৮টায় বিমানবন্দরের বাইরে আসেন।
সাম্প্রতিক সময়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে এই ৪৭ জন থাইল্যান্ডে আটক হন।
আইওএম ঢাকার জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়কারী শাকিল মনজুর প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ৪৭ জন বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।