থাইল্যান্ডে আটকে পড়া নয় বাংলাদেশি আজ ফিরছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে আটকে পড়া নয়জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। খবর বাসসের।
আজ শুক্রবার তাঁরা বাংলাদেশ বিমানযোগে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
বিগত কয়েক মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ শাখার উদ্যোগে ২৬০ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।