থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত সাঈদা মুনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার সাঈদা মুনা তাসনীমকে থাইল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) একাদশ ব্যাচের কর্মকর্তা মুনা তাসনীম এর আগে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি লাভের পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের মা।