থাইল্যান্ডে ফুঁসে উঠছে সরকারবিরোধী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে আন্দোলনে ফুঁসে উঠেছে
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে আন্দোলনে ফুঁসে উঠেছে

থাইল্যান্ডে গতকাল মঙ্গলবার হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী আরও কিছু সরকারি কার্যালয় অবরোধ করায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে তারা এই আন্দোলন করছে। বিক্ষোভ দমনে প্রধানমন্ত্রী আইনগত বিষয়টি তুলে নানা হুমকি-ধমকি দিলেও কাজ হচ্ছে না।
গত সোমবার অর্থ মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ করার অভিযোগে বিদ্রোহী নেতা সুথেপ থাংসুবানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির নেতা সুথেপ ‘থাকসিনের শাসন’ উত্খাত করতে ও ‘সরকারি সব মন্ত্রণালয় দখল’ করে নেওয়ার প্রচারণা চালাতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী ইংলাক সরকারি কর্মকর্তাদের প্রয়োজনে কারফিউ জারি করার বিশেষ ক্ষমতা দিয়েছেন। তিনি তাঁদের সতর্ক করে বলেন, ‘সবার উচিত আইন মেনে চলা ও জনতার আইন ব্যবহার না করা।’ বিদ্রোহীরা অভ্যন্তরীণ, কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দখল করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যালয় ত্যাগ করতে বলে। এর আগে গত সোমবার তারা অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদ্যুত্ ও পানির সরবরাহ সংযোগ কেটে দেয়।