থাইল্যান্ডে হাজীগঞ্জের এক ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান শুক্রবার রাতে থাইল্যান্ডে বিষাক্ত উপাদানমিশ্রিত খাবার খেয়ে মারা গেছেন। থাইল্যান্ডের পাতায়া শহরের একটি আবাসিক হোটেলে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া ওই খাবার খেয়ে তাঁর দুই সফরসঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ব্যবসায়ী হারুন-অর-রশিদ ও ব্যবসায়ী সঞ্জীব কুমার সাহা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ওই দুজন ব্যবসায়ীকে শহরের ভেনকন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মিজানুর রহমান ও ওই দুজন ব্যবসায়ীর পারিবারিক সূত্র জানায়, তাঁরা তিনজনই হাজীগঞ্জ রোটারি ক্লাবের সদস্য। ৫ মে রোটারি ক্লাবের একটি আন্তর্জাতিক সমেঞ্চলনে যোগ দিতে তাঁরা ব্যাংককে যান। গতকাল শনিবার তাঁদের দেশে ফেরার কথা ছিল। নিহত মিজানুরের বাড়ি হাজীগঞ্জ পৌরসভার খাটরা-বিলওয়াই গ্রামে। হারুন-অর-রশিদের বাড়ি রাঁধুনিমোড়া গ্রামে ও সঞ্জীবের বাড়ি মকিমাবাদ গ্রামে। হাজীগঞ্জ রোটারি ক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির জানান, ‘মিজানুর আমার ছোট ভাই। আজ রোববার তাঁর লাশ দেশে আনা হবে।’