থাইল্যান্ডের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের নেতারা। গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় চেম্বার নেতারা এ আহ্বান জানান।
নগরের আগ্রাবাদে চেম্বার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। থাইল্যান্ডের বাণিজ্য প্রতিনিধিদলে নেতৃত্ব দেন থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ডের উপমহাসচিব চকেদি কেসাং।
মতবিনিময় সভায় চকেদি কেসাং বলেন, এশিয়ার বৃহত্তম দুই বাজার ভারত ও চীনের মধ্যবর্তী অবস্থান এবং সুলভ শ্রমবাজারের কারণে বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ স্থান। দুই দেশের মধ্যে বাণিজ্য সহায়তা ও বাণিজ্য বৃদ্ধি করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থাইল্যান্ডের অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম।