থাকছেন না বিমানের এমডি হেইউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিটিশ নাগরিক কেইল হেইউড আর থাকছেন না। এই বছরের পয়লা জানুয়ারি হেইউডের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে মেয়াদ না বাড়ানোর জন্য বিমানের পরিচালনা পর্ষদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
পরিচালনা পর্ষদ হেইউডের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, হেইউডের চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা চলছিল। কিন্তু তিনি আর থাকবেন না বলে জানিয়েছেন।
২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বিমানের পরিচালনা পর্ষদের ১৩৬তম সভায় কেইল হেইউডকে নিয়োগের সিদ্ধান্ত হয়। গত বছরের জানুয়ারিতে তিনি চাকরিতে যোগ দেন। তিনি বিমানের দ্বিতীয় বিদেশি এমডি।