থানচিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে থানচির সবচেয়ে দুর্গম রেমাক্রি ইউনিয়নের সদস্যরা গতকাল শনিবার মালিরাম ত্রিপুরাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সমেঞ্চলন করেছেন। তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ইউপির সব ধরনের কার্যক্রম বর্জন করবেন বলেও জানিয়েছেন।চেয়ারম্যান মালিরাম ত্রিপুরার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন বলে ক্ষুব্ধ ইউপি সদস্যরা জানিয়েছেন। সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবে দুজন নারী সদস্যসহ নয়জন ইউপি সদস্য সংবাদ সমেঞ্চলনে আসেন। ১২ সদস্যের মধ্যে আরও তিন সদস্যও তাঁদের সঙ্গে একমত রয়েছেন বলে তাঁরা দাবি করেন। সংবাদ সমেঞ্চলনে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত বক্তব্য তুলে ধরেন ৫ নম্বর ওয়ার্ড সদস্য চসিংঅং মারমা। তিনি বলেন, ২০১১ সালে ১৬ আগস্ট শপথ নেওয়ার পর রেমাক্রি ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু হলেও তাঁরা কোনো কাজ করতে পারেননি। চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা এ পর্যন্ত কাবিখা, কাবিটা, দুস্থ মহিলাদের উন্নয়ন কর্মসূচি (ভিজিডি), ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) কোনো কার্যক্রমে তাঁদের অন্তর্ভুক্ত করেননি। এসব সরকারি কার্যক্রম ইউনিয়নের কোথাও বাস্তবায়ন হয়েছে বলেও তাঁদের জানা নেই। বরং কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান তাঁদের বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেন বলে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়। ইউপি সদস্য চসিংঅং, মংএসিং ও মহিলা সদস্যা নিসামে মারমা বলেন, চেয়ারম্যান কাগজে-কলমে তাঁদের নামে প্রকল্প দেখিয়ে থাকেন। কিন্তু প্রকল্প সম্পর্কে কোনো কিছু জানেন না এবং তাঁদের স্বাক্ষর জাল করে টাকা ও খাদ্যশস্য উত্তোলন করেন। জেলা প্রশাসকের কাছে পেশ করা অনাস্থা প্রস্তাবে ১২ জন্য ইউপি সদস্য স্বাক্ষর করেছেন। সেখানেও সংবাদ সমেঞ্চলনে একই অভিযোগ এনেছেন। চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা অনাস্থা প্রস্তাব ও সংবাদ সমেঞ্চলনে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, সদস্যদের নামে প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত দলিলপত্র তাঁর কাছে আছে। সদস্যরা কারও প্ররোচনায় এ রকম অভিযোগ করছেন উল্লেখ করে চেয়ারম্যান বলেন, তদন্ত করলে ইউনিয়নবাসীর কাছে সবকিছু পরিষ্কার হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল আবছার রেমাক্রি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন এবং সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।