থানচিতে রাইফেলের ৫২০টি গুলির অংশবিশেষ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি থেকে গত সোমবার রাইফেলের ৫২০টি গুলির সামনের অংশ উদ্ধার করেছে বিজিবি। এগুলো বোমা তৈরিতে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে পুলিশ ও বিজিবি কর্মকর্তাদের ধারণা। জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলীপাড়া ১০ ব্যাটালিয়ন সদর দপ্তরের পার্শ্ববর্তী ময়নাপাড়া এলাকায় মাটি খুঁড়ে পলিথিনের ব্যাগে মোড়ানো প্রায় তিন কেজি ওজনের একটি পুঁটলি উদ্ধার করা হয়। পরে ওই পুঁটলিতে রাইফেলের ৫২০টি গুলির সামনের অংশ পাওয়া যায়।থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, ময়নাপাড়া এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহজনক কয়েকটি জায়গায় মাটি খনন করে তল্লাশি করা হচ্ছে।গত ৩০ মার্চ বলীপাড়ার দুর্গম পাহাড়ি জঙ্গল থেকে বোমা তৈরির উপকরণ, প্রশিক্ষণ মডিউল, জিহাদি বইসহ শামীম মাহফুজ ও ইসমাইল হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।