থানচির কয়েকটি এলাকায় না যেতে পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের থানচি উপজেলায় নাফাকুমসহ কয়েকটি এলাকায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ষা মৌসুমে খরস্রোতা সাঙ্গু (স্থানীয়ভাবে শঙ্খ) নদের পানি বিপজ্জনক হওয়ায় উপজেলা পরিষদের সিদ্ধান্তে এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবরাউল হাছান মজুমদার জানিয়েছেন।
ইউএনও আবরাউল হাসান বলেন, বর্ষায় শঙ্খ নদের ভয়াবহতা না দেখলে কাউকে বোঝানো কঠিন। তার পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপাতত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়ন্ত্রণের কথা বলা হলেও বর্ষার অবস্থা দেখে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে।