থানচির বৌদ্ধবিহারে থাইল্যান্ডের বুদ্ধমূর্তি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচিতে গতকাল শুক্রবার থাইল্যান্ড থেকে প্রদত্ত বুদ্ধমূর্তি বিতরণ ও বৌদ্ধজ্ঞাতি সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সাত উপজেলা থেকে শত শত ধর্মপ্রাণ বৌদ্ধ নারী-পুরুষ অংশগ্রহণ ও বিভিন্ন বৌদ্ধবিহারের জন্য ১৬টি বুদ্ধমূর্তি বিতরণ করা হয়েছে।থানচির বলীপাড়া ইউনিয়নের আইলমারা পাড়া করুণা শিশুসদনে সকাল ১০টা থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সমেঞ্চলন শুরু হয়। বিকেলে বুদ্ধমূর্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইংচ প্রু মাস্টার ও রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা। সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উ সামা মহাথের। ধর্মীয় আলোচনায় অংশ নেন করুণা শিশুসদনের পরিচালক ও আইলমারা বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ করুণাশ্রী মহাথের, থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুরেন্দ্র বড়ুয়া প্রমুখ। সুরেন্দ্র বড়ুয়া ও করুণাশ্রী মহাথের বলেন, থাইল্যান্ড থেকে বান্দরবান জেলার বিভিন্ন বৌদ্ধবিহারের জন্য ১৬টি পিতলের বুদ্ধমূর্তি ছাড়াও দুই হাজার ৫০০ চীবর (ভিক্ষুদের পরনের কাপড়), ৮০০টি পিণ্ডপাত্র (ছাবেক), ২০০টি ভিক্ষুদের পরিধেয় সোয়েটার, ১০০টি কম্বল, ১৫০টি মুকুট, ৮০টি ধর্মীয় ছাতাসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী দেওয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান শুরুর আগে করুণা শিশুসদনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।