থানা ছাত্রলীগের কমিটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক পত্রে কমিটি স্থগিতের কথা জানানো হয়। জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আশুলিয়া থানা ছাত্রলীগের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন-পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত হওয়া এবং গঠনতন্ত্র না মেনে ইউনিয়ন কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। এসব কারণে জেলা ছাত্রলীগ ওই কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী বিষয়টি নিশ্চিত করেছেন।