থানা থেকে পালানো নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তার হওয়া জুলেখা বেগম নামের এক নারী জয়পুরহাট সদর থানা থেকে পালিয়ে যাওয়ার ১৭ ঘণ্টা পর আবারও গ্রেপ্তার হয়েছেন। জুলেখাকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় ৭৭ বোতল ফেনসিডিলসহ জুলেখাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই রাতেই তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়। কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে সোমবার সকালে জুলেখা থানা থেকে পালিয়ে যান।