থানাগুলোতে শিশু কল্যাণ ডেস্ক স্থাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে শিশুরা। এসব শিশু সুরক্ষায় আইনি সহযোগিতা দেওয়া একান্ত কর্তব্য। পুলিশ যাতে এসব শিশুর প্রতি সহযোগী হয়ে কাজ করে, সে জন্য থানাগুলোতে শিশুকল্যাণ ডেস্ক স্থাপন করা জরুরি।
বরিশালে অনুষ্ঠিত আইনের সংঘাতে জড়িত বা আইনের সংস্পর্শে আসা শিশুদের প্রতি প্রাতিষ্ঠানিক সেবার মান উন্নয়ন ও উপযোগীকরণ কার্যক্রমের অবহিতকরণ সভায় এসব কথা বলেন বক্তারা। গতকাল মঙ্গলবার নগরের বিডিএস সম্মেলনকক্ষে ওই সভা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও অপরাজেয় বাংলাদেশের পরিচালনায় এবং সেভ দ্য কোস্ট্যাল পিপলের (স্কোপ) আয়োজনে ওই সভায় সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ। বক্তৃতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. লুৎফর রহমান মণ্ডল, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার, ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান তৌফিক আহম্মেদ প্রমুখ।