থানায় মামলা দায়ের, আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার রতনপুরে যুবলীগ নেতা সাদেক হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সাদেকের স্ত্রী আনোয়ারা বেগমমঙ্গলবার রাতে এই মামলা করেন।
পুলিশ জানায়, সাদেক হোসেনের লাশ গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মামলায় আনোয়ার হোসেন ও নূর হোসেনসহ মোট ১০ জনকে আসামি করা হয়।
রতনপুরে সড়কে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পঞ্চসার ইউয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি সাদেক হোসেনকে গুলি করে হত্যা করে।