থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাতেন মিয়াকে গত সোমবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার বড়কাউ এলাকায় আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশের একটি সূত্র জানায়, বড়কাউ এলাকায় গত শুক্রবার রাতে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় গাজীপুর রিজার্ভ ফোর্সের নায়েক আজিজুর রহমান নিহত হন। ওই ঘটনায় গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার ওসিকে প্রত্যাহার করেন। তাঁকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে একই থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত রোববার ওই ঘটনায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন বাদী হয় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা করেন।