থানার ঠিকানা বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল ও বাড্ডা থানার ঠিকানা বদল হচ্ছে। আগামী শনিবার কাফরুল থানা মিরপুর ১৪ নম্বরের পুলিশ ফাঁড়িতে এবং বাড্ডা থানা মেরুল বাড্ডায় স্থানান্তরিত হচ্ছে। গতকাল বুধবার ডিএমপির সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (৭ এপ্রিল) কাফরুল থানার নতুন ঠিকানা হবে মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজের পূর্ব পাশে মিরপুর ১৪ নম্বর পুলিশ ফাঁড়ি ভবন। ওই দিন থেকে মিরপুর ১৪ নম্বর পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলবে ৮৫২/১ ইব্রাহিমপুরে সাবেক কাফরুল থানা ভবনে। একই দিন বাড্ডা থানার নতুন ঠিকানা হবে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৭ নম্বর সড়কের ১২/এ নম্বর বাড়ি।