থানার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে থানা ঘোষণার দাবিতে গতকাল মঙ্গলবার সমাবেশ হয়েছে। বিকেলে হাটগাঙ্গোপাড়া স্কুলমাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আবদুস সামাদ প্রমুখ। সভায় উপজেলার শুভডাঙ্গা, আউচপাড়া, নরদাশ গোবিন্দপাড়া ও সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।